নারায়ণগঞ্জ
ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে সাখাওয়াত-বদু
NewsView

নিউজ ভিউ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জাসাস নেতা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের আলো পত্রিকার প্রকাশক-সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে গেলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এই ঘটনায় দলীয় সংহতির বার্তা ফুটে উঠেছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতালে চিকিৎসাধীন সানিকে দেখতে যান নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন হোসিয়ারী সমিতির সভাপতি ও বিএনপি নেতা বদিউজ্জামাল বদু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, বিএনপি নেতা কামাল হোসেন, বিএনপি নেতা আক্তার হোসেন খোকন সাহা এবং আনোয়ার মাহমুদ বকুল সহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ সানির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। এই সময় হাসপাতাল কক্ষে উপস্থিত মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ও দোয়ায় সানি এবং তাঁর পরিবার বেশ উজ্জীবিত বোধ করেন।
এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, আনিসুল ইসলাম সানির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে।

লোড হচ্ছে...