রাজনীতিসদর
সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের একটি মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে সাংবাদিকদের সাহসী ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব বলেন, "৫ আগস্টের পর আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। আমরা চাই সাংবাদিকরা সত্যকে মিথ্যায় রূপান্তর করবেন না। সমালোচনা নেওয়ার মানসিকতা আমাদের আছে বলেই আজ আপনাদের সাথে এই মিলনমেলা। পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী একে অন্যকে ঘায়েল করতে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন।"
সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, "বিগত ফ্যাসিস্ট আমলে অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছেন। আমরা বিশ্বাস করি ছাত্র সংগঠনের সাথে সাংবাদিকদের সুসম্পর্ক থাকা জরুরি। আমাদের কোনো ভুল থাকলে তা ধরিয়ে দিন, আমরা তা শুধরে নিতে বদ্ধপরিকর।"
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন, "একটা সময় আমাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো কঠিন ছিল। এখন গণমাধ্যমের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে কার্যক্রম তুলে ধরতে পারছি।"
মহানগর শিবিরের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি নাফিজ আশরাফ (চ্যানেল ওয়ান), অ্যাডভোকেট তমিজ উদ্দিন আহমাদ (দৈনিক সংগ্রাম), আহসান সাদিক শাওন (চ্যানেল ২৪), সৌরভ হাসান সিয়াম (ডেইলি স্টার), সাবিত আল হাসান (ডিবিসি নিউজ), বিল্লাল হোসেন রবিন (এনটিভি), আব্দুল্লাহ আল মামুন (মাই টিভি), তানজিমুল হাসান মায়াজ (টুডে টাইমস) এবং সাইফুল্লাহ মাহমুদ টিটু (চ্যানেল এস)।
অনুষ্ঠানে দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি ইউসুফ আলী প্রধানের বিশেষ আন্তরিকতায় সাংবাদিকরা তাদের বক্তব্যে জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

লোড হচ্ছে...