রাজনীতিসদর
ব্যক্তিগত লাভের জন্য নয়, মানুষের সেবক হয়ে থাকতে চাই: মোহাম্মদ আলী
NewsView

নিউজভিউ
ফতুল্লার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান ও এই জনপদকে একটি আধুনিক এলাকায় রূপান্তর করতে পরিবর্তনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রিপাবলিক পার্টির চেয়ারম্যান মোহাম্মদ আলী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের এই প্রার্থী উন্নয়নের স্বার্থে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার লক্ষে দল-মত নির্বিশেষে সকলকে ‘হাতি’ মার্কায় ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ফতুল্লার ভূইঘর রূপায়ন এলাকায় স্থানীয় সাধারণ মানুষ ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় শেষে তিনি রূপায়ন এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে মোহাম্মদ আলী বলেন, “ফতুল্লার মানুষ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। জলাবদ্ধতা, যানজট আর মাদকের অভিশাপ এই এলাকার জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই সংকট থেকে মুক্তি পেতে হলে এমন নেতৃত্ব প্রয়োজন যারা জনগণের কাছে দায়বদ্ধ। আমি নির্বাচিত হলে ফতুল্লাকে একটি বৈষম্যহীন, উন্নত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলব।” তিনি ফতুল্লার আমূল পরিবর্তনের এই যাত্রায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন প্রত্যাশা করেন।
সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা মোহাম্মদ আলীর রাজনৈতিক দূরদর্শিতা ও এলাকার প্রতি তাঁর অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। তাদের উদ্দেশ্যে মোহাম্মদ আলী বলেন, “বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতীয় সম্পদ এবং গর্বের প্রতীক। তাদের যথাযথ সম্মান রক্ষা করা এবং সাধারণ মানুষের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। আমি ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং এই জনপদের মানুষের সেবক হয়ে আজীবন পাশে থাকতে চাই।”

লোড হচ্ছে...