নারায়ণগঞ্জসদর
যুব ফেডারেশনের সঙ্গে গণসংহতির মতবিনিময়
NewsView

নিউজ ভিউ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করতে প্রচার-প্রচারণা জোরদার এবং যুব ভোটারদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় জেলা কার্যালয়ে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাচনী পরিচালনা কমিটির মধ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক বিপ্লব খান, সদস্য সচিব আলমগীর আলম এবং কমিটির সদস্য ফারহানা মানিক মুনা, নাজমা বেগম ও জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের গণসংহতি আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী অঞ্জন দাস এবং নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী তরিকুল সুজন।
বাংলাদেশ যুব ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, অর্থ সম্পাদক এ আর দোলন, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি এবং কার্যকরী সদস্য আল মেহেদী, সানজিদা ইসলাম ও রাতুল দেওয়ান।
সভায় শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা, কেন্দ্রভিত্তিক টিম গঠন এবং জেলার সর্বস্তরের তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। সভা শেষে সবাই ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক নির্বাচন সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

লোড হচ্ছে...