নারায়ণগঞ্জ
গুমের শঙ্কা কাটিয়ে ফিরলেন ছাত্র ফেডারেশানের সভাপতি
NewsView5

নিউজভিউ
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির বর্তমান সভাপতি সাইদুর রহমান খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন। তিনি এ বিষয় নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৯ জুন) সন্ধার পর নিখোঁজ হন সাইদুর। সম্ভাব্য সব মাধ্যমে খোঁজ করার চেষ্টা করা হলেও ৪ দিন যাবৎ তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সোমবার বিকেলে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাইদুরের গুম বা অপহরণের আশঙ্কা জানান ফেডারেশানের নেতারা।
মঙ্গলবার তারিকুল সুজন জানান, ফেডারেশানের নেতারা সাইদুরের সঙ্গে দেখা করেছেন। তিনি সুস্থ আছেন। তবে প্রকৃত অর্থে কী ঘটেছে, জানাতে পারেননি গণসংহতি আন্দোলনের এই নেতা।
সদর থানার ওসি সাজেদুর রহমান নিউজভিউকে জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে আমরা তদন্ত করছি।

লোড হচ্ছে...