নারায়ণগঞ্জ
শীতের রাতে লঞ্চঘাট-রেলওয়ে স্টেশনে ছিন্নমূল মানুষের পাশে ডিসি
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে হঠাৎ করেই শীতের তীব্রতা বাড়তে থাকায় চরম দুর্ভোগে পড়েছে অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষ। এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে জেলা প্রশাসন রাতভর কম্বল বিতরণ কর্মসূচি শুরু করেছে। জেলা প্রশাসক মো. রায়হান কবির স্বয়ং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতযাপনকারী দরিদ্র মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক শহরের কেন্দ্রীয় লঞ্চ ও বাস টার্মিনাল এবং চাষাঢ়া রেলওয়ে স্টেশনে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
কম্বল বিতরণের সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, "অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষদের পক্ষে শীতবস্ত্র কেনা অত্যন্ত কঠিন। তাই আমরা উদ্যোগ নিয়ে আজ থেকেই শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। শহরের বিভিন্ন স্থানে ভাসমান মানুষের মাঝে এই কার্যক্রম অব্যাহত থাকবে।"
তিনি আরও জানান, কেবল জেলা প্রশাসন নয়, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এবং অন্যান্য সরকারি দপ্তরের মাধ্যমেও শীতবস্ত্র বিতরণ করা হবে।
"আমাদের লক্ষ্য—শীতে যেন কোনো ভাসমান বা দরিদ্র মানুষ কষ্ট না পায়। তাদের কষ্ট কিছুটা লাঘব করাই আমাদের ধারাবাহিক প্রচেষ্টা।"
জেলা প্রশাসক সমাজের সচ্ছল মানুষ ও ব্যবসায়ীদেরকেও মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সচ্ছল ব্যক্তিরা যেন তাদের নিজ নিজ এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। প্রয়োজনে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করেও এই শীতবস্ত্র বিতরণ করা যাবে।
এসময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান, মো. তারিকুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

লোড হচ্ছে...