রাজনীতিবন্দর
মানুষ অতীতে দল-নেতা দেখেছে, কিন্তু ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, গত ৫৪ বছরে দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের শাসন প্রত্যক্ষ করলেও ইসলামী শাসনের অভিজ্ঞতা তাদের নেই। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে মানুষ এখন স্বচ্ছ রাজনীতির সন্ধানে হাতপাখার প্রতি আস্থা রাখছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বন্দরের ধামগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এদিন সকাল থেকেই ধামগড় ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজারে ভোটারদের দ্বারে দ্বারে যান মুফতি মাসুম বিল্লাহ। হাতপাখা প্রতীকের দাওয়াত পৌঁছে দিয়ে তিনি এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রচারণাকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে সাদরে গ্রহণ করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সমর্থন প্রদানের আশ্বাস দেন।
পথসভায় দেওয়া বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “মানুষ অতীতে দল দেখেছে, নেতা দেখেছে, কিন্তু তাদের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি। ইসলামী আন্দোলন বিজয়ী হলে দেশ থেকে সব ধরনের অন্যায়-অবিচার দূর করা হবে। মানুষ এখন বুঝতে পারছে যে, একমাত্র ইসলামী আদর্শই পারে একটি নিরাপদ ও শান্তিময় সমাজ উপহার দিতে। সেই আকাঙ্ক্ষা থেকেই হাতপাখার পক্ষে জনজোয়ার সৃষ্টি হচ্ছে।”
গণসংযোগে মুফতি মাসুম বিল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি হাসান ইমাম মুন্সী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী এবং ধামগড় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা।

লোড হচ্ছে...