রাজনীতি
নারায়ণগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন আরও দুই স্বতন্ত্র প্রার্থী
NewsView

নিউজভিউ
নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে আইনি লড়াইয়ে জয়ী হয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন নারায়ণগঞ্জের আরও দুই স্বতন্ত্র প্রার্থী। সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় ইসির অস্থায়ী কার্যালয়ে শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বৈধ হওয়া নতুন দুই প্রার্থী হলো মাকসুদ হোসেন: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের স্বতন্ত্র প্রার্থী। মোহাম্মদ দুলাল: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক।
এর আগে গত শনি ও রবিবার আপিল শুনানি শেষে আরও চারজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। তারা হলেন— নারায়ণগঞ্জ-৫ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী নাহিদ হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির ছালাউদ্দিন খোকা মোল্লা, গণঅধিকার পরিষদের আরিফ ভূঁইয়া এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির সেলিম আহমেদ।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বিভিন্ন ত্রুটি বা অসংগতির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে তারা একে একে বৈধতা পাচ্ছেন। এর ফলে জেলার নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার হার আরও বাড়বে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আরও চারটি আপিল এবং একজন প্রার্থীর প্রার্থিতার বিরুদ্ধে করা আরও একটি আপিল শুনানি আগামী ১৪, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই শুনানির পর জেলার চূড়ান্ত প্রার্থী তালিকা আরও স্পষ্ট হবে।

লোড হচ্ছে...