নারায়ণগঞ্জসদর
ত্বকী হত্যার ১৫৪ মাস: আলোক প্রজ্বালন বৃহস্পতিবার
NewsView

নিউজভিউ
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৫৪ মাস পূর্ণ হলেও আজ পর্যন্ত মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা না পড়ায় এবং বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তৎকালীন শেখ হাসিনা সরকারের দীর্ঘ সাড়ে ১১ বছর এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম পরিকল্পিতভাবে বন্ধ করে রাখা হয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর প্রায় দেড় বছর অতিবাহিত হতে চললেও এখনো আদালতে হত্যার অভিযোগপত্র দিয়ে বিচার কার্যক্রম শুরু করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায় থেকে তদন্তে অগ্রগতির কথা বলা হলেও কার্যত এর কোনো দৃশ্যমান প্রতিফলন নেই। ত্বকী হত্যা দেশে বিচারহীনতার সংস্কৃতি ও রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার এক নগ্ন উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে অবিলম্বে তদন্ত শেষ করে আসামিদের বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
এদিকে, ত্বকী হত্যার ১৫৪ মাস উপলক্ষে এবং ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী ৮ জানুয়ারি () সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে নারায়ণগঞ্জের সকল সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে উপস্থিত থাকার জন্য সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

লোড হচ্ছে...