নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অসতর্কভাবে রেললাইনে বসে থাকার সময় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে ফতুল্লার ইসদাইর বাজার সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৪ বছর।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ওই যুবক রেললাইনের ওপর বসে ছিলেন। এসময় একটি ট্রেন দ্রুত গতিতে ওই এলাকা অতিক্রম করার সময় তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে স্থানীয়দের ধারণা তিনি ওই এলাকারই বাসিন্দা।
দুর্ঘটনার পর পরই ইসদাইর বাজার এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লোড হচ্ছে...