নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২
NewsView4

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবস্থিত জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন কর্মী দগ্ধ হয়েছেন। সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার ঘটনাটি নিশ্চিত করে জানান, বুধবার (১৩ মে) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন—নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।
সহকর্মীরা জানান, কর্মকর্তারা দুপুরে ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিস্ফোরণ ঘটলে উপস্থিত অন্তত ১২ জনের হাত, মুখ ও পা পুড়ে যায়। পরে অন্যান্য সহকর্মীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে আনা হয়েছে। তাদের দগ্ধের মাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

লোড হচ্ছে...