রাজনীতি
মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রশাসক মামুন মাহমুদ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নাসিক ২নং ওয়ার্ডের মৌচাক ছালু হাজী রোডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, "সাধারণত ধর্মীয় প্রতিষ্ঠানের এ ধরনের আয়োজনে এত মানুষের উপস্থিতি খুব কমই দেখা যায়। কিন্তু এখানকার কমিটির সদস্য ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। মসজিদের প্রতি মানুষের এই গভীর অনুরাগ আমাকে মুগ্ধ করেছে।" তিনি আশা প্রকাশ করেন, এলাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী দ্রুততম সময়ে মসজিদটি একটি দৃষ্টিনন্দন বহুতল ভবনে রূপ নেবে।
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে মামুন মাহমুদ আরও বলেন, মানুষের এমন সামাজিক ও ধর্মীয় ঐক্য সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এসময় তিনি মসজিদের উন্নয়ন কাজে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান এবং এলাকাবাসীর ভূয়সী প্রশংসা করেন।
দারুস সালেহ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মুফতি আহসান কাসেমী, মুফতি মাওলানা আব্দুল আজিজ মজুমদার, হাফেজ জাহির আলী এবং মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবুল খায়ের শান্ত, জেলা বিএনপি নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, নজরুল ইসলাম বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মসজিদের নির্মাণকাজের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

লোড হচ্ছে...