নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে মাদক-চুরিসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৯
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে চুরির মামলার এক আসামি, জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুইজন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ছয়জন রয়েছেন। অভিযান শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— নিরব (২০), মো. ফয়সাল (২৫), মো. বাবু (২৮), আশরাফুল ইসলাম, ইমন হোসেন, মো. আলামিন (২০), আরিয়ান (২৬), গনি কাওসার (৩৮) ও আজিজুল ইসলাম (২৩)।
সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...