নারায়ণগঞ্জবন্দর
বন্দরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের বন্দরে সুরাইয়া ইসলাম কনা (১৯) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার বারৈপাড়া রোড শহীদ মিনার-সংলগ্ন এলাকার একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কনা স্থানীয় মিজানুর রহমানের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে কনা নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে গৃহকর্মী টগর বেগম তাকে ডাকতে গিয়ে দেখেন, ঘরের স্টেইনলেস স্টিলের কাপড় ঝোলানোর পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি ঝুলন্ত অবস্থায় আছেন। পরে পরিবারের সদস্যরা তাকে নিচে নামিয়ে খাটে শুইয়ে রাখেন।
খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সাইউল ইসলাম সকাল প্রায় ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই সাইউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহে গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

লোড হচ্ছে...