নারায়ণগঞ্জ
ডেঙ্গু আক্রান্ত জাসাস নেতা আনিসুল ইসলাম সানি, হাসপাতালে ভর্তি
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং দৈনিক ‘দেশের আলো’র সম্পাদক-প্রকাশক জননেতা আনিসুল ইসলাম সানি। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে তাঁকে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তাঁর শারীরিক অবস্থা জানার পরপরই বিএনপি, জাসাস ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাঁকে দেখতে ভিড় করেন।
মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বাসভবন ও পরে হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাঈন উদ্দিন আহমেদ, মহানগর জাসাস সভাপতি স্বপন চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি হারুনুর রশিদ মুকুল এবং সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী।
জননেতা আনিসুল ইসলাম সানির দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে দোয়া করেছেন সর্বস্তরের নেতাকর্মী, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা।

লোড হচ্ছে...