নারায়ণগঞ্জসদর
আন্তর্জাতিক নারী দিবসে ডিসি রায়হান কবির
‘নারীদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই’
NHP NewsView

নিউজভিউ
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিশেষ মেলার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নারী উদ্যোক্তাদের সাথে তাঁদের পণ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাচনী সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “দেশের সার্বিক উন্নয়নের জন্য নারী উদ্যোক্তাদের যথাযথ মূল্যায়ন ও সম্মান প্রদান অপরিহার্য। তাঁদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকারি পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে হবে। নারীদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই; বরং তাঁদের জন্য কর্মপরিবেশ সহজ করে দিলে দেশ দ্রুত উন্নতির শিখরে পৌঁছাবে।” তিনি নারী উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান আরও বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন এবং জেলা আনসার কমান্ডেন্ট কানিজ ফারজানা শান্তা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা বিকারুন্নেসা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জার্নালিষ্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সভার শেষ পর্যায়ে নারী ও কন্যা শিশুর অধিকার সুরক্ষায় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

লোড হচ্ছে...