রাজনীতি
ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ মহানগরে নতুন নেতৃত্ব
NewsView

নিউজভিউ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগর শাখার ২০২৬ সেশনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সদস্যদের সরাসরি ভোটে মহানগর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অমিত হাসান এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আমজাদ হোসাইন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
গতকাল রোববার বিকেল ৩টায় মহানগর কার্যালয়ে আয়োজিত সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্রশিবিরের গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী, কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়ায় অমিত হাসানকে ২০২৬ সেশনের জন্য মহানগর সভাপতি হিসেবে ঘোষণা করা হয় এবং তাঁকে শপথবাক্য পাঠ করানো হয়।
সভাপতির শপথ গ্রহণের পর সংগঠনের সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি অমিত হাসান ২০২৬ সেশনের মহানগর সেক্রেটারি হিসেবে আমজাদ হোসাইনের নাম ঘোষণা করেন। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
নতুন সভাপতি অমিত হাসান নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের রসায়ন বিভাগের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, সেক্রেটারি আমজাদ হোসাইন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্স শ্রেণিতে অধ্যয়নরত।
সমাবেশের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

লোড হচ্ছে...