নারায়ণগঞ্জরূপগঞ্জ
ইউপি সদস্যসহ আটক ২০
পিকনিকের নামে ট্রলারে অসামাজিক কাজ
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পিকনিকের আড়ালে ট্রলারে মাদক ও নারী নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাত ৮টার দিকে কাঞ্চন ব্রিজ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নৌপুলিশের সহায়তায় রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকদের মধ্যে রয়েছেন- মুড়াপাড়া ইউপির ২ নম্বর ওয়ার্ড মেম্বার মানিক মিয়া, পাড়াগাঁয়ের শাহাদাত হোসেন সেলিম, মুড়াপাড়ার রনি ও রাসেল মিয়া, জামালপুরের সুমন খান, মর্তুজাবাদের জাহাঙ্গীর, মঙ্গলখালীর আলমগীরসহ মোট ২০ জন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে ট্রলার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল, বিয়ার, জুয়ার সরঞ্জাম এবং তাস উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, বিয়ার-মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তিদের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

লোড হচ্ছে...