রাজনীতি
হাইকোর্টে ৫ মামলায় জামিন পেলেন আইভী
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আইভীকে যে পাঁচটি মামলায় জামিন দেওয়া হয়েছে, তার মধ্যে চারটিই হত্যা মামলা। ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এছাড়া সদর মডেল থানায় দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও একটি মামলায় তিনি জামিন লাভ করেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। শুনানির পর আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে গত বছরের ৯ মে শহরের দেওভোগ এলাকায় তাঁর নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর দফায় দফায় তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে কিছু মামলায় আগে জামিন পেলেও উচ্চ আদালতে তা স্থগিত হয়ে যাওয়ায় তাঁর কারাবাস দীর্ঘায়িত হয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। গত ১৮ নভেম্বর তাঁকে নতুন করে আরও ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

লোড হচ্ছে...