জাতীয়
হোমনায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
NewsView

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা (কুমিল্লা)
কুমিল্লার হোমনায় জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিব। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধূরী, বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়া ও আবদুল করিম, মুক্তিযোদ্ধা সন্তান মো. আলমগীর সরকার, আবু রায়হান চৌধুরী, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক আবুল হক সরকার ও মো. কামাল হোসেন প্রমুখ।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসন, উপজেলা বিএনপি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

লোড হচ্ছে...