নারায়ণগঞ্জবন্দর
মনোনয়নপত্র দাখিল করে তরিকুল সুজন
‘নগর প্রতিষ্ঠার আশায় বহুবার নিজের প্রাণ বাজি রেখেছি’
NewsView

নিউজ ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নারায়ণগঞ্জের রাজনীতির অন্যতম পরিচিত মুখ তরিকুল সুজন তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ প্রতীক নিয়ে নির্বাচনী লড়বেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তরিকুল সুজনের সাথে তাঁর দলের নির্বাচন পরিচালনা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ছাত্র-যুব নেতা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তরিকুল সুজন বলেন, “এই শহর-বন্দর আমার প্রাণের নগরী। শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপদ বাসের সমানাধিকার নিশ্চিত করতেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। এই নগরের প্রাণ প্রতিষ্ঠার আশায় আমি অতীতে বহুবার নিজের প্রাণ বাজি রেখেছি। আমি এমন এক নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি, যেখানে ধুলোবালি ও কোলাহলের মাঝেও মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে, সুস্থ ও নিরাপদে ঘরে ফিরতে পারবে।” তিনি আরও যোগ করেন, হিন্দু-মুসলমান বা নারী-পুরুষের ভেদাভেদ ভুলে সকলের নাগরিক মর্যাদা রক্ষা করা এবং মেধার ভিত্তিতে প্রাপ্য অধিকার নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
বিরাজমান রাজনৈতিক কাঠামোর সমালোচনা করে তরিকুল সুজন বলেন, “বর্তমানে নির্বাচিত জনপ্রতিনিধিরা বিপুল ক্ষমতার মালিক হয়ে উঠেন, যার অপব্যবহার করে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার সিন্ডিকেট গড়ে তোলা হয়। এই সংসদ সদস্যকেন্দ্রিক রাজনৈতিক দস্যুতা ও দুর্নীতির চক্র সাধারণ মানুষকে ভুক্তভোগী করে তুলেছে। এমনকি প্রশাসনিক বদলিও জনপ্রতিনিধির ইচ্ছার অধীন হয়ে পড়েছে। আমরা ক্ষমতা কেন্দ্রীভূত করার এই নোংরা সিস্টেম ভেঙে দিতে চাই এবং প্রকৃত অর্থে জনতার ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই।”
তরিকুল সুজনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন আলম, কার্যকরী সদস্য শুভ দেব, ফারহানা মানিক, যুব ফেডারেশন জেলার যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সভাপতি সাইদুর রহমান এবং সহ-সভাপতি সৃজয় সাহাসহ অন্যান্য নেতারা।

লোড হচ্ছে...