নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ৩ আসনে লড়বে সিপিবি
NewsView

# একটি নির্দিষ্ট মহল নির্বাচন বানচাল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত: হাফিজুল ইসলাম # নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির দাপট বন্ধ করতে হবে: মন্টু ঘোষ
নিউজ ভিউ
নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থীরা। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে প্রার্থীরা বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিস থেকে তাঁদের ফরম সংগ্রহ করেন।
সিপিবির মনোনীত প্রার্থীরা হলেন—নারায়ণগঞ্জ-২ আসনে হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনে ইকবাল হোসেন এবং নারায়ণগঞ্জ-৫ আসনে প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মন্টু ঘোষ। ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক এম এ শাহীন।
মনোনয়ন সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় হাফিজুল ইসলাম বলেন, “একটি নির্দিষ্ট মহল ত্রয়োদশ জাতীয় নির্বাচন বানচাল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতা বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক শক্তিগুলো বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। আমরা চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।”
অন্যদিকে অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, “নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির দাপট বন্ধ করতে হবে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।” সিপিবির এই অংশগ্রহণ নারায়ণগঞ্জের নির্বাচনী লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করেছে।

লোড হচ্ছে...