রাজনীতি
ড. ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবি ছাত্রদল নেতা ভিপি পাবেলের
NHP NewsView

নিউজভিউ
মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব প্রদানের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য এটিএম মশিউজ্জামান পাবেল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট এই আকুল আবেদন জানান।
বিবৃতিতে তিনি বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করে বলেন, ড. মুহাম্মদ ইউনুসকে দ্রুত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো উচিত। ড. ইউনুস জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে পারেন উল্লেখ করে তিনি জানান যে, তাকে বেশিদিন পাওয়া সম্ভব নাও হতে পারে। একইসাথে তিনি দেশকে প্রতিরক্ষা ও পরমাণু শক্তিতে সমৃদ্ধ করার তাগিদ দেন। তার মতে, আগামী বিশ্বে পরমাণু শক্তি ছাড়া কোনো দেশের অস্তিত্ব কল্পনা করা অসম্ভব।
মশিউজ্জামান পাবেল তার স্ট্যাটাসে রাজনৈতিক বিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ চেয়ারে বিতর্কিত ব্যক্তিদের বসানো হয়েছে। তিনি ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে মীরজাফর ও ঘসেটি বেগমের উদাহরণ টেনে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে নিজের ভীতি ও উদ্বেগের কথা জানান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যারা অশ্ত্রুশিক্ত করে মান্নান ভূঁইয়ার সাথে জোট গঠন করেছিলেন এবং শ্রীমতি হাসিনা গান্ধি বিনা অপরাধে কারাভোগ করায়, তাদের জাতি কখনো ক্ষমা করবে না। এছাড়া গত ৫ই আগস্টের পর ১২ই ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন এবং সংসদ অধিবেশনের সিদ্ধান্তগুলো দেশের জনগণ ও জিয়া-খালেদার সৈনিকেরা চুলচেরা বিশ্লেষণ করছেন বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।
উল্লেখ্য, এটিএম মশিউজ্জামান পাবেল নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম সম্পাদক, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার এই ফেসবুক স্ট্যাটাসটি রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

লোড হচ্ছে...