আন্তর্জাতিক
দেড় মাসেও খামেনির দাফনের স্থান নির্ধারিত হয়নি
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার দেড় মাস পার হলেও তার দাফনের স্থান এখনও চূড়ান্ত করতে পারেনি ইরান কর্তৃপক্ষ। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে অবস্থিত ইমাম রেজা (আ.) এর পবিত্র মাজার এলাকায় তাকে সমাহিত করার কথা থাকলেও নির্দিষ্ট স্থান নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খবর ইরান ইন্টারন্যাশনালের।
শনিবার দেশটির প্রভাবশালী ধর্মীয় প্রতিষ্ঠান ‘আস্তান কুদস রাজাভি’র পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পবিত্র মাজার এলাকার ঠিক কোথায় তাকে দাফন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, প্রায় দেড় মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের এই প্রভাবশালী নেতা। তবে তার মৃত্যুর এতদিন পরও মরদেহ দাফন না হওয়া এবং আনুষ্ঠানিক কোনো অগ্রগতি না থাকায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা শুরু হয়েছে। দাফনের সময় ও নির্দিষ্ট স্থান নির্ধারণে কেন এত দীর্ঘ সময় লাগছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
নিরাপত্তা ব্যবস্থা নাকি অন্য কোনো কৌশলগত কারণে এই বিলম্ব, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে খামেনির শেষ বিদায়ে অনিশ্চয়তা এখনো কাটেনি বলেই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

লোড হচ্ছে...