রাজনীতিসদর
তিন স্পটে টোল আদায় বন্ধ করলেন অ্যাড. সাখাওয়াত
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে নাগরিক সেবা ও জনস্বার্থে একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় উঠে এসেছেন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। হকার উচ্ছেদে সাফল্যের পর এবার নগরের তিনটি গুরুত্বপূর্ণ স্পট থেকে ইজারার নামে টোল আদায় বাতিল করার ঘোষণা দিয়েছেন তিনি। প্রশাসকের এই জনবান্ধব সিদ্ধান্তে পরিবহন চালক ও সাধারণ যাত্রীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক ঘোষণার মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের ১নং রেলগেট এলাকার সিএনজি স্টেশন, বন্দর খেয়াঘাটের অটো স্ট্যান্ড এবং নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন লতিফ হাজির মোড়ের স্ট্যান্ড থেকে সব ধরনের টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে এসব স্পট থেকে প্রতিদিন অটোরিকশা, সিএনজি ও থ্রি-হুইলার প্রতি ২০ টাকা করে টোল আদায় করা হতো। যা চালকদের জন্য ছিল এক প্রকার বাড়তি বোঝা।
প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, জলাবদ্ধতা নিরসন এবং মশক নিধনে নিরলস কাজ করে যাচ্ছেন। বিশেষ করে হকার উচ্ছেদের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করে তিনি নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করেছেন। এবার টোল বন্ধের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে, জনস্বার্থই তার কাছে সবার আগে।
এ বিষয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, "জনস্বার্থ ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু দল ও নেতৃত্ব আমাকে জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছেন, তাই জনগণের স্বার্থে আমার এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এদিকে টোল বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবহন চালকরা। তবে সাধারণ যাত্রীদের দাবি, যেহেতু টোল বাবদ খরচ কমেছে, তাই চালকদের পক্ষ থেকে ভাড়ার পরিমাণও কিছুটা কমিয়ে আনা প্রয়োজন। নগরবাসী মনে করছেন, সাখাওয়াত হোসেন খানের এই প্রশাসনিক দৃঢ়তা ও দূরদর্শী পদক্ষেপ নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

লোড হচ্ছে...