রাজনীতিসদর
খালেদা জিয়ার জানাজায় যুবদল নেতা দুলালের অংশগ্রহণ
NewsView

নিউজভিউ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় নেতাকর্মীদের নিয়ে অংশ নিয়েছেন সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় অনুষ্ঠিত জানাজায় তিনি বিশাল এক কর্মীদল নিয়ে যোগ দেন।
মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত এই স্মরণকালের বৃহত্তম জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের সাথে সিদ্ধিরগঞ্জ থেকেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। দুলাল মিয়ার নেতৃত্বে জানাজায় অংশ নেন সোহেল মিয়া, মাসুদ মাস্টার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সদস্য গাজী শফিকুল ইসলাম মিন্টু, শাহ-আলম, জসিম, শাওন, মোক্তার হোসেন, ফারুক, স্বপন ও জামালসহ আরও অনেকে।
জানাজা শেষে যুবদল নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তাঁর অভাব কোনোদিন পূরণ হবার নয়। তারা মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন।

লোড হচ্ছে...