নারায়ণগঞ্জসদর
নিতাইগঞ্জে ‘ভালো সেন্ট্রাল’-এর খাবার ও শিশুদের খেলনা বিতরণ
NewsView

নিউজ ভিউ
আর্তমানবতার সেবায় উৎসর্গীকৃত মানবিক সংগঠন ‘ভালো সেন্ট্রাল’-এর উদ্যোগে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে আনন্দ এবং ভালোবাসা ভাগ করে নেওয়া হয়েছে। গত শুক্রবার দুপুরে নগরীর নিতাইগঞ্জ এলাকায় বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের মাঝে উন্নত মানের রান্না করা খাবার পরিবেশন এবং শিশুদের মাঝে খেলনা ও কেক বিতরণ করা হয়। সংগঠনটির এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয় অভাবী মানুষের মুখে হাসি ফুটিয়েছে।
মানবিক এই আয়োজনে সশরীরে উপস্থিত ছিলেন ‘ভালো সেন্ট্রাল’-এর স্বত্বাধিকারী শাহারিয়ার রহমান। তিনি নিজে দাঁড়িয়ে থেকে অত্যন্ত আন্তরিকতার সাথে প্রতিটি শ্রমজীবীর হাতে খাবারের প্যাকেট তুলে দেন এবং শিশুদের হাতে খেলনা ও কেক তুলে দিয়ে তাদের সাথে আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেন। এ সময় তাঁর সাথে সংস্থার অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংগঠনটির কর্মকর্তারা জানান, ‘ভালো সেন্ট্রাল’ কেবল একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয়। তারা বর্তমানে সপ্তাহে তিন দিন নিয়মিতভাবে প্রায় ২ হাজার ১০০ জন অভাবী মানুষের খাবারের ব্যবস্থা করে আসছেন। তাদের এই মানবিক মিশন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত। সংস্থাটি বর্তমানে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান, আফ্রিকার বিভিন্ন দেশে বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন এবং যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সেবায় কাজ করে আসছে।
বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ভালো সেন্ট্রাল-এর বাংলাদেশ শাখার মুখপাত্র তাজুল ইসলাম রাজিব এবং সাইট অপারেশন ম্যানেজার মোখলেছুর রহমানসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ। কর্মকর্তারা জানান, মানুষের মৌলিক চাহিদার সংকট লাঘবে তারা কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। নিতাইগঞ্জের সাধারণ শ্রমজীবী মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংগঠনটির মঙ্গল কামনা করেন।

লোড হচ্ছে...