জাতীয়
বিএনপি ৫০ শতাংশ ও জামায়াতের ৩২ শতাংশ ভোট, নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার
NewsView

নিউজভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখা থেকে জানানো হয়, এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ৪৯.৯৭ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১.৭৬ শতাংশ ভোট। প্রাপ্ত আসন অনুযায়ী, ২১২টি আসন নিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করতে যাচ্ছে এবং ৭৭টি আসন পেয়েছে ১১ দলীয় জোট।
নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে। নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, এদিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এরপর একই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল সমন্বয় করে পরদিন শুক্রবার রাতেই বিজয়ী প্রার্থীদের নাম উল্লেখ করে সরকারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
ইসি সচিবালয় জানিয়েছে, এবারের নির্বাচনে সামগ্রিকভাবে প্রায় ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে। একক দল হিসেবে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে এবং জোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২টিতে। অন্যদিকে, জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসনে জয়ী হয়ে সংসদে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য ছোট দলগুলো বাকি আসনগুলোতে জয় পেয়েছে।

লোড হচ্ছে...