জাতীয়
চলতি বছরের শেষেই স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
NHP NewsView

নিউজভিউ
দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার দ্রুততার সাথে কাজ শুরু করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, স্থানীয় সরকারমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী আগামী ১০ মাস থেকে এক বছরের মধ্যে সকল ধাপের স্থানীয় নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
উপদেষ্টা জানান, ইউনিয়ন পরিষদের সংখ্যা অনেক হওয়ায় এই নির্বাচনগুলো ধাপে ধাপে অনুষ্ঠিত হবে, যার ফলে পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময়ের প্রয়োজন। সব ঠিক থাকলে চলতি বছরের শেষ ভাগ থেকেই এই নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হতে পারে। তবে উপজেলা পরিষদ ব্যবস্থা বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন।
সাংবাদিকদের সুরক্ষা ও বর্তমান পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে যেসকল সাংবাদিক কারাগারে আছেন, তাদের অনেকের অপরাধ কোনো কোনো ক্ষেত্রে গণহত্যার চেয়েও গুরুতর। তবে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে যেন কোনো নিরপরাধ সাংবাদিক অন্যায়ভাবে কারাবরণ না করেন।
জনস্বাস্থ্য বিষয়ে তিনি জানান, সরকারের টিকাদান কর্মসূচির আওতায় ইতিমধ্যে এক কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। হামে আক্রান্ত হয়ে ৩০০ শিশুর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে হামের টিকার কোনো সংকট হবে না এবং খুব দ্রুতই শতভাগ শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

লোড হচ্ছে...