রাজনীতিবন্দর
হাতপাখার গণজোয়ার ব্যালটের মাধ্যমে প্রকাশ পাবে: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজভিউ
নির্বাচন যতোই ঘনিয়ে আসছে, সাধারণ মানুষের মধ্যে হাতপাখা প্রতীকের প্রতি জনসমর্থন ততোই বাড়ছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বন্দর ও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ শেষে তিনি বলেন, “প্রতিটি পাড়া-মহল্লায় হাতপাখার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে মানুষ তার প্রতিফলন ঘটাবে।”
মুফতি মাসুম বিল্লাহ এদিন সকাল থেকে বন্দর থানা এলাকা এবং পরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন বাণিজ্যিক ও জনবহুল স্পটে নির্বাচনি প্রচারণা চালান। তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। পথসভাগুলোতে তিনি বলেন, “মানুষ এখন পরিবর্তন চায়। নীতিহীন রাজনীতির বিপরীতে ভোটাররা এখন ইসলামের সুমহান আদর্শের নীতিনিষ্ঠ নেতৃত্ব খুঁজছে।”
গণসংযোগকালে মাসুম বিল্লাহ আরও বলেন, “জনগণের ব্যাপক সাড়া দেখে এটি স্পষ্ট যে, মানুষের হৃদয়ে ইসলামী আন্দোলনের বিজয়ধ্বনি অনুরণিত হচ্ছে। আমরা আশা করছি, একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশ থাকলে আগামী ১২ তারিখ হাতপাখার জয় সুনিশ্চিত হবে।”
এই গণসংযোগে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি হাসান ইমাম মুন্সী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলীসহ বন্দর ও শহর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রার্থীর সমর্থনে নেতাকর্মীরা ‘হাতপাখা’ প্রতীকে স্লোগান দিয়ে নির্বাচনি মাঠ মুখরিত করে তোলেন।

লোড হচ্ছে...