অর্থ-বাণিজ্যসদর
ঈদের আগে বেতন-বোনাস ও বকেয়া পরিশোধের দাবিতে সমাবেশ
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতরের আগে গার্মেন্টস শ্রমিকদের এক মাসের মূল বেতনের (বেসিক) সমান বোনাস, সকল বকেয়া পাওনা এবং চলতি মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির উদ্যোগে এই সমাবেশ করা হয়।
সংগঠনের জেলা সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাবেক জেলা সভাপতি আঃ হাই শরীফসহ নূর ইসলাম আক্তার, তোফাজ্জল হোসেন ও রঞ্জিতা আক্তার।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, "গার্মেন্টস শ্রমিকরা যে সামান্য মজুরি পায়, তা দিয়ে সারা বছর ধারদেনা করে চলতে হয়। অনেক মালিক মাসের পর মাস বেতন বকেয়া রাখেন। শ্রমিকরা আশায় থাকে ঈদের সময় বোনাস ও বকেয়া টাকা পেলে ধারদেনা শোধ করে পরিবার-পরিজন নিয়ে একটু আনন্দ করবে। তাই বিকেএমইএ, বিজিএমইএ এবং সরকারকে শ্রমিকের এই ন্যায্য পাওনা যথাসময়ে নিশ্চিত করতে হবে।"
নেতৃবৃন্দ আরও বলেন, বেতন-বোনাস নিয়ে কোনো শ্রমিককে বঞ্চিত করা কিংবা ঈদকে কেন্দ্র করে ছাঁটাই করা হলে তা বরদাস্ত করা হবে না। এছাড়া ঈদে ঘরমুখো শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ছিনতাই রোধ এবং পরিবহনের বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।
সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধে গড়িমসি করা হয়, তবে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ও মালিকদের সংগঠন ঘেরাওসহ প্রয়োজনে মালিকের বাড়ি ঘেরাও করে পাওনা আদায় করা হবে।

লোড হচ্ছে...