নারায়ণগঞ্জবন্দর
ফতুল্লায় বাবা-ছেলে গ্রেপ্তার, ৫৩ রাউন্ড গুলি উদ্ধার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লার মাদক সম্রাট খ্যাত ও একাধিক মামলার আসামি মো. রাজ্জাক (৪৫) এবং তার ছেলে মো. ওয়াসিম (২৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বন্দর থানার কুশিয়ারা এলাকায় এক ঝটিকা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে ৫৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কাজী শামীম, সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম (পিপিএম) ও নন্দন সরকারের নেতৃত্বে একটি বিশেষ দল বন্দরে অভিযান চালিয়ে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ফতুল্লার ইসদাইর বায়ান্ন বাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত রাজ্জাকের অপরাধের খতিয়ান দীর্ঘ। তার বিরুদ্ধে হত্যা, গুম, অপহরণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় মোট ১২টি মামলা রয়েছে। পিছিয়ে নেই তার ছেলে ওয়াসিমও; তার বিরুদ্ধেও হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্র আইনসহ অন্তত ৭টি মামলার প্রমাণ রয়েছে পুলিশের কাছে। দীর্ঘদিন ধরে তারা ফতুল্লা ও এর আশপাশে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত অপরাধী। তাদের বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...