রাজনীতি
এনসিপি নেতার ওপর হামলা, তনুর নিন্দা
NewsView

নিউজভিউ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আবদুল্লাহ আল আমিনের ওপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে এক বার্তায় এই ন্যাক্কারজনক হামলার কঠোর প্রতিবাদ জানিয়ে তিনি আহত নেতার দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে আহমেদুর রহমান তনু নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, “নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। বর্তমান পরিস্থিতিতে প্রার্থী ও সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ হুমকির মুখে পড়বে।”
তনু আরও বলেন, “আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রমাণ যাচাই করে এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করতে হবে। কোনো প্রকার কালক্ষেপণ না করে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
বিবৃতির শেষে তিনি আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও কার্যকর এবং কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানান।

লোড হচ্ছে...