রাজনীতিসদর
সব মার্কা দেখা শেষ, এবার মানুষ হাতপাখাকেই চায়: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজভিউ
স্বাধীনতার পর থেকে গত কয়েক দশকে মানুষ বিভিন্ন প্রতীকে ভোট দিলেও এবার পরিবর্তনের লক্ষে ‘হাতপাখা’কে বেছে নিতে শুরু করেছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলন সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ। শনিবার (২৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ ও ১৬ নং ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও পথসভাকালে তিনি এ কথা বলেন।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “নারায়ণগঞ্জের মানুষ বারবার বিভিন্ন রাজনৈতিক দল ও মার্কাকে ক্ষমতায় পাঠিয়েছে। কিন্তু তাদের ভাগ্যের প্রকৃত পরিবর্তন আসেনি। এবার মানুষ একটি নীতি আদর্শের রাজনীতি চায়। আমরা যেখানেই যাচ্ছি, সাধারণ মানুষ হাতপাখাকে সাদরে গ্রহণ করছে। ইনশাআল্লাহ, এবারের নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।”
পথসভায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “নারায়ণগঞ্জকে আমরা একটি সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চাই। আইনের সুশাসন নিশ্চিত করা হবে আমাদের প্রধান লক্ষ্য। সেই সাথে দীর্ঘদিনের অভিশাপ যানজটমুক্ত একটি আধুনিক ও আদর্শ নগরী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা পথ চলছি।” তিনি দুর্নীতিমুক্ত দেশ ও জনগণের অধিকার আদায়ে সবাইকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহর সাথে স্থানীয় ভোটারদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি কবির হোসেন, সেক্রেটারি এইচ এম মিরাজুল ইসলাম, নেতা আব্দুর রহমান রোমান প্রধান এবং মহানগর শাখার সাবেক সহ-সভাপতি আলহাজ আব্দুল হাইসহ জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

লোড হচ্ছে...