নারায়ণগঞ্জবন্দর
নারায়ণগঞ্জে ফেরিঘাটে প্রাইভেটকারসহ নদীতে পড়লেন চালক
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে গেছে একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি নদীতে পড়ে গেলেও চালক দ্রুত বের হয়ে আসায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, গাড়িটির মালিক আগেই নেমে গিয়েছিলেন। চালক একা গাড়িটি নিয়ে ফেরিতে ওঠার সময় ব্রেক কাজ না করায় সেটি সরাসরি নদীতে পড়ে যায়। গাড়িটি তলিয়ে যাওয়ার সময় চালক দ্রুত জানালা দিয়ে বের হয়ে সাঁতরে এবং স্থানীয় মাঝিদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নদীর তলদেশ থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।
গাড়ির চালক জাকির হোসেন জানান, একটি পোশাক কারখানার চেয়ারম্যান নূর মোহাম্মদ রুদ্রের এই গাড়িটি তিনি চালাচ্ছিলেন। মূলত ব্রেক ফেল করার কারণেই তিনি গাড়ির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপের কারণে জানমালের বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

লোড হচ্ছে...