শিক্ষা
এসএসসি পরীক্ষা
সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষা বোর্ডের
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কঠোর অবস্থানে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষা শুরুর মাত্র দুই দিন আগে কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র গ্রহণকারী কর্মকর্তাদের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি কেন্দ্রের সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড বোর্ডকে সরবরাহ করতে হবে। একই সঙ্গে ট্রেজারি বা থানা থেকে যেসব শিক্ষক ও কর্মচারী প্রশ্নপত্র গ্রহণ করবেন, তাদের নাম, পূর্ণ ঠিকানা ও সক্রিয় মোবাইল নম্বর ই-মেইলের মাধ্যমে দ্রুত বোর্ডে পাঠাতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আজ রোববার অফিস সময়ের মধ্যেই নির্ধারিত ই-মেইলে (controller@dhakaeducationboard.gov.bd) এসব তথ্য জমা দিতে বলা হয়েছে। মূলত ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রগুলোর ওপর সরাসরি নজরদারি রাখতে এবং প্রশ্নপত্র বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতেই বোর্ড এই পদক্ষেপ নিয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত এবং পরবর্তী পর্যায়ে ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার কথা রয়েছে।

লোড হচ্ছে...