নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে লিগ্যাল এইড দিবসে শীর্ষ কর্মকর্তাদের র্যালি
NHP NewsView

নিউজভিউ
‘বিনা মূল্যে আইনি সহায়তা, স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত এই দিবসের উদ্বোধন ও এক বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন জেলার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় সাধারণ মানুষের মাঝে আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
র্যালি ও পরবর্তী আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা পুলিশ সুপার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এছাড়াও জেলা লিগ্যাল এইড কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আইনি সেবা নিতে আসা সাধারণ জনগণ এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে জেলা আদালত চত্বরে তথ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়, যেখান থেকে আগত সাধারণ মানুষ আইনগত সহায়তা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

লোড হচ্ছে...