অর্থ-বাণিজ্যসদর
দুর্ভোগ লাঘবে নবনির্বাচিত দুই এমপির হস্তক্ষেপ চাইলেন মোহাম্মদ হাতেম
NewsView

নিউজভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা থেকে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের চাষাঢ়াস্থ বিকেএমইএ সভাকক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া অনুপস্থিত সংসদ সদস্যদের সংবর্ধনা ক্রেস্ট পৌঁছে দেয়া হবে।
অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। দুই সংসদ সদস্যকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি গ্রাজুয়েটদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি ও গ্রাজুয়েটস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম শহরের সিরাজউদ্দৌলা সড়কের চরম অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, "নারায়ণগঞ্জ হাই স্কুল ও কলেজের সামনে দুই সারিতে হকাররা রাস্তা দখল করে রাখায় অর্ধেকের বেশি সড়ক বন্ধ হয়ে থাকে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।" এই পয়েন্টে যানজট নিরসনে তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।
গ্রাজুয়েটস এসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা প্রশাসনের কোনো পরিত্যক্ত ভবন বা জায়গা বরাদ্দ পেতে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন মোহাম্মদ হাতেম। তিনি বলেন, একটি স্থায়ী কার্যালয় থাকলে গ্রাজুয়েটরা আরও সুসংগঠিতভাবে কাজ করতে পারবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মঈন আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সহসভাপতি অ্যাডভোকেট নবী হোসেন, রহীমা শরীফ মায়া, লিজা কামরুল নাহার। এছাড়াও সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা নারায়ণগঞ্জের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং 'আমরা নারায়ণগঞ্জবাসী' সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টুসহ শহরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...