নারায়ণগঞ্জসোনারগাঁও
কাঁচপুর ব্রিজের নিচে ৬টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের নিচ থেকে ৬টি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন পিলারের খাদ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, নিয়মিত রাত্রীকালীন টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কাঁচপুর ব্রিজের পিলারের নিচে একটি সন্দেহজনক প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে র্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে।
এ সময় ব্যাগ থেকে দেশীয় তৈরি ৬টি ওয়ান শুটারগান, ১টি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া যায়।
ঘটনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই উদ্ধার অভিযান চালানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তল্লাশি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...