রাজনীতি
তারেক রহমানের সঙ্গে তিন দেশের কূটনীতিকের বৈঠক
NewsView

নিউজভিউ
নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ব্রিটিশ হাইকমিশনারের আগে একই দিনে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতরাও তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন।
বিএনপি সূত্রে জানা গেছে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। তিনি আরও জানান, সারাহ কুক বলেছেন—তারেক রহমান ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে দুই দেশের উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে যুক্তরাজ্য কাজ করতে চায়। এছাড়া একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি যুক্তরাজ্যের দীর্ঘদিনের সমর্থনের কথা তিনি পুনরায় ব্যক্ত করেন।
এর আগে বিকেল ৪টার দিকে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়। নেপালের রাষ্ট্রদূতের পরপরই বিকেল ৪টা ৫৫ মিনিটে কার্যালয়ে পৌঁছান ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। তাঁর সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবগত হন। বিএনপি নেতারা এ সময় দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে জোরালো আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বৈঠকগুলোতে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্যরা।

লোড হচ্ছে...