নারায়ণগঞ্জসদর
রাস্তায় বসা হকার নারায়ণগঞ্জবাসীর জন্য বিষফোঁড়া: টিপু
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে ২ নং রেলগেট পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধভাবে বসে থাকা হকারদের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো কঠোর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এই অভিযানে এখনো রাস্তার ওপর বসে থাকা হকারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত ধারাবাহিকভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় টিপু বলেন, হকারদের রাস্তার ওপর দোকান বসানোর ফলে সাধারণ মানুষ দিনের পর দিন চরম ভোগান্তির শিকার হচ্ছে, যা নারায়ণগঞ্জবাসীর জন্য একপ্রকার বিষফোঁড়ায় পরিণত হয়েছে। তিনি বলেন, একজন রাজনীতিবিদ ও নগর বিএনপির সদস্য সচিব হিসেবে এই পরিস্থিতি থেকে নগরবাসীকে মুক্ত করা নৈতিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।
তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ হকার রাস্তার মাঝখান থেকে দোকান সরিয়ে নিয়ে ফুটপাতে নির্ধারিত স্থানে বসতে শুরু করেছে।
এডভোকেট টিপু নারায়ণগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে ভবিষ্যতে কোনো হকার আর রাস্তার ওপর বসতে সাহস না পায়।
একইসাথে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক সংস্থার প্রতি অনুরোধ জানান, তারা যেন নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এই অভিযানকে কার্যকর ও স্থায়ী করেন।
উচ্ছেদ অভিযান চলাকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন স্তরের বহু নেতৃবৃন্দ উপস্থিত থেকে শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

লোড হচ্ছে...