আন্তর্জাতিক
নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
NHP NewsView

নিউজভিউ
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে ইরাক এবং লেবাননে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (০২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পৃথক পোস্টের মাধ্যমে এই নির্দেশনা দেয় দেশ দুটিতে অবস্থিত মার্কিন দূতাবাস।
বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকির কারণে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিক ও মিশনের কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হচ্ছে। দূতাবাস আরও সতর্ক করেছে যে, ওই অঞ্চলে সক্রিয় ইরান-সমর্থিত মিলিশিয়াবাহিনী বর্তমানে জননিরাপত্তার জন্য উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস লেবাননের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত অস্থির ও অনিশ্চিত বলে বর্ণনা করেছে। নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার কঠোর নির্দেশ দেওয়ার পাশাপাশি বর্তমানে যারা সেখানে অবস্থান করছেন, তাদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় দ্রুত দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, লেবাননের দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা এবং বৈরুতের কিছু অংশে বিমান হামলা চলায় নিরাপত্তা পরিস্থিতি অনির্দেশ্য হয়ে পড়েছে।
এমন এক সময়ে এই সতর্কতা জারি করা হলো যখন মধ্যপ্রাচ্যে ইরানের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা নিহতের গুঞ্জনসহ নানা রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ রাখা এবং নিয়মিত দূতাবাসের আপডেট অনুসরণ করতে বলা হয়েছে।

লোড হচ্ছে...