জাতীয়
হোমনায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
NHP NewsView

নিউজভিউ
কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আসন্ন পহেলা বৈশাখকে আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সভায় বিস্তারিত পরিকল্পনা করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত প্রতিনিধিরা বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা, বৈশাখী শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সম্পর্কে বিস্থারিত আলোচনা করেন।
সভায় বক্তব্য রাখেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০৩ -এর ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী, একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, মাদ্রাসা সুপার আবদুস সাত্তার ভূঁইয়া, প্রভাষক ফকির মো. সাদেক, প্রধান শিক্ষক আমেনা বেগম ও মো. লুৎফর রহমান, সহকারী শিক্ষক সুমি আক্তার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এই উৎসবকে সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে বৈশাখী শোভাযাত্রা এবং স্থানীয় মেলায় নিশছিদ্র নিরাপত্তা বজায় থাকে, সেদিকে গুরুত্বারোপ করা হয়েছে।

লোড হচ্ছে...