নারায়ণগঞ্জসদর
কবি শ্যামল দাষের ওপর হামলার ২৪ দিনেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় কবি শ্যামল দাষের ওপর নৃশংস হামলার ২৪ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ১৫ মার্চ জামতলা ধোপাপট্টি এলাকায় প্রকাশ্যে কুপিয়ে জখম করার ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা হলেও আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। উল্টো ভুক্তভোগী কবির দাবি, এলাকায় আগের মতোই মাদক কেনাবেচা ও সেবন চলছে, যা নিয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
আক্রান্ত কবি শ্যামল দাষ প্রশাসনের এই দীর্ঘসূত্রতায় গভীর দুঃখ প্রকাশ করে জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে মাদকের বিরুদ্ধে কথা বলে তিনি আজ নিজ এলাকাতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, “আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এলাকায় আগের মতোই মাদক ব্যবসা চলছে। প্রশাসনের এমন নির্লিপ্ততা আমাকে হতাশ করেছে। আমি ন্যায়বিচার পাব কি না, তা নিয়ে শঙ্কিত।”
মামলার এজাহার অনুযায়ী, ধোপাপট্টি এলাকার মৃত শেরু মিয়ার দুই ছেলে মিরাজ ও আরাফাতসহ অজ্ঞাতনামা ১০-১২ জন এই হামলা চালায়। ঘটনার পর শ্যামল দাষ বাদী হয়ে মামলা করলেও এক মাসেও পুলিশের দৃশ্যমান কোনো সফলতা নেই। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আসামিরা এলাকাতেই অবস্থান করছে, অথচ পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মো. আব্দুল মান্নান নিউজভিউ-কে বলেন, “কবি শ্যামল দাষ নিজের নিরাপত্তার খাতিরেই আমাদের কিছু প্রক্রিয়া স্থগিত রাখতে অনুরোধ করেছিলেন। তবে আমরা তাকে আশ্বস্ত করছি যে, তিনি নতুন করে অভিযোগ বা সংকেত দিলেই আমরা দ্রুত অ্যাকশনে যাব। এই ধরনের অপরাধী বা মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, গত ১৫ মার্চ সকালে মাদক সেবনে বাধা দেওয়ায় কবি শ্যামল দাষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে স্থানীয় চিহ্নিত মাদক কারবারিরা। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে দিন কাটাচ্ছেন এই সংস্কৃতি কর্মী।

লোড হচ্ছে...