জাতীয়
স্মরণসভায় বক্তারা: ন্যায়ের প্রশ্নে আপস করেননি আবদুর রহমান
NewsView

নিউজ ভিউ ডেস্ক
শ্রুতি সাস্কৃতিক একাডেমির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্মরণে এক স্মরণসভা আয়োজন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। রোববার (১৫ জুন) বিকেলে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পাতাল মেঝে এ সভা হয়।
এতে বক্তারা বলেন, আবদুর রহমান ছিলেন একজন আপসহীন কণ্ঠস্বর, যিনি জীবনের প্রতিটি পর্যায়ে অন্যায়, নিপীড়ন ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি রাজনীতিকে দেখতেন মানুষের মুক্তির সংগ্রাম হিসেবে। কোনো দলীয় স্বার্থ নয়, জনস্বার্থ ও ন্যায়ের প্রশ্নে ছিলেন অবিচল। তার জীবন ও সংগ্রাম তরুণ প্রজন্মের জন্য একটি আদর্শ হয়ে থাকবে।

নাগরিক কমিটির উপদেষ্টা রবিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জে সত্য বলার মানুষ আজ বিরল। রহমান ভাই ছিলেন সেই বিরল ব্যতিক্রম। তিনি কখনও আপস করেননি, ছিলেন সৎ, সাহসী ও স্পষ্টবাদী।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক। সভা সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

স্মরণসভায় উপস্থিত ছিলেন: নাগরিক কমিটির উপদেষ্টা আব্দুস সুবহান, রবিউর রাব্বি, সহ-সভাপতি হাসমত উল্লাহ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক এডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ সাহাপ্রমুখ।
পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন: বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের বড় ছেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন সেলের সদস্য আহমেদুর রহমান তনু, ছোট ছেলে চিত্রশিল্পী তপু ও মেয়ে এডভোকেট তানহা রহমান।
সভায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া পরিচালনা করা হয় তার রুহের মাগফেরাত কামনায়।

লোড হচ্ছে...