নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁয়ে অঞ্জন দাসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
NewsView

নিউজ ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস। নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ প্রতীকের এই প্রার্থীর পক্ষে শনিবার (২৭ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীরা সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিস থেকে তাঁর এই ফরম সংগ্রহ করেন।
সকালে অঞ্জন দাসের পক্ষে গণসংহতি আন্দোলন ও এর সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার শীর্ষ নেতারা একযোগে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব মোহাম্মদ সোহাগ ও গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলার সদস্য সচিব মোবাশ্বির হোসাইন।
এছাড়াও অঞ্জন দাসের পক্ষে আরও উপস্থিত ছিলেন জেলা নারী সংহতির আহ্বায়ক নাজমা বেগম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান এবং বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সদস্য সানজীদা ইসলাম ইলমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতা-কর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহের পর নেতাকর্মীরা জানান, অঞ্জন দাস দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় রাজপথে লড়াই করে আসছেন। সোনারগাঁওয়ের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ‘মাথাল’ প্রতীক নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাবেন। তাঁরা আশা প্রকাশ করেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে সোনারগাঁওয়ের সচেতন ভোটাররা অঞ্জন দাসের পক্ষেই তাঁদের সমর্থন ব্যক্ত করবেন।

লোড হচ্ছে...