জাতীয়
রমজানে বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশ
NewsView

নিউজভিউ
প্রথম মন্ত্রিসভা বৈঠকেই জনস্বার্থ রক্ষায় কঠোর অবস্থানের জানান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসন্ন পবিত্র রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানান, বিশাল জনসমর্থনের প্রতি সম্মান রেখে প্রধানমন্ত্রী সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, মন্ত্রিসভার সদস্যদের নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে সব ধরনের প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকতে হবে। বিশেষ করে দুর্নীতির প্রশ্নে সরকারের অবস্থান হবে অত্যন্ত কঠোর।
আসন্ন রমজানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বাজার মনিটরিং জোরদার করার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। এছাড়া নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্বাস্থ্য কার্ডের মতো জনহিতকর প্রকল্পগুলো দ্রুত দৃশ্যমান করার কাজ শুরু করতে বলা হয়েছে। একই সাথে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ সরকারি উদ্যোগ গ্রহণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে এর বাস্তবায়নের রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, বৈঠকে নতুন সরকারের প্রথম ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার পুনরায় পূর্ণোদ্যমে চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তাবও দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে মধ্যপ্রাচ্যের সাথে যে সুসম্পর্ক ছিল, তার ধারাবাহিকতায় শ্রমবাজারের নতুন দ্বার উন্মোচনে কাজ করবে নতুন সরকার।
প্রথম বৈঠকেই তারেক রহমানের সরকার স্পষ্ট করে দিয়েছে যে, প্রশাসনের স্থবিরতা কাটিয়ে গতিশীলতা আনাই হবে তাদের প্রধান লক্ষ্য। জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে কোনো শিথিলতা প্রদর্শন করা হবে না বলেও মন্ত্রিসভার পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

লোড হচ্ছে...