নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় এক যুবক আটক, ১১ কেজি গাঁজা উদ্ধার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব-১১। সোমবার (১৬ মার্চ) দুপুরে ফতুল্লার পিলকুনি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত অভিযুক্তের নাম মো. মেহেদী হাসান রবিন ওরফে সুমন (২৯)। তিনি ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শিয়ার চর এলাকার মো. ফাহিমের ছেলে এবং বর্তমানে পিলকুনি ৫ তলা মোচড় এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া।
র্যাব সূত্রে জানা গেছে, ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদকের কেনাবেচা ও সেবন বেড়ে যাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোপন সূত্রের মাধ্যমে র্যাবের নজরে আসে। এরই প্রেক্ষিতে র্যাব-১১ একটি দল পিলকুনি এলাকার জনৈক সাখাওয়াতের বাড়ির তৃতীয় তলায় অভিযান চালায়। অভিযানে অভিযুক্ত সুমনের হেফাজত থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার কারণে তারা আতঙ্কে ছিলেন। র্যাবের এই ঝটিকা অভিযানে মাদক উদ্ধার ও অভিযুক্তকে আটকের ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এই উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত অভিযুক্তের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা অত্যন্ত জরুরি। জনবসতিপূর্ণ এলাকায় এমন সার্থক অভিযান অপরাধীদের মনে ভীতি সঞ্চারের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

লোড হচ্ছে...