নারায়ণগঞ্জসদর
একটি মূল্যবান ভোট সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে: রিয়াদ চৌধুরী
NewsView

নিউজ ভিউ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল এবং শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল। সোমবার (২২ ডিসেম্বর) রাতে ফতুল্লার কায়েমপুর এলাকায় এই মানবিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে গুরুতর অসুস্থ। দেশের এই বর্তমান ক্রান্তিলগ্নে দেশ ও দেশের মানুষের স্বার্থে তাঁকে আমাদের ভীষণ প্রয়োজন। তাঁর দ্রুত সুস্থতার জন্য আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।”
শীতার্তদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে রিয়াদ চৌধুরী আরও বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। স্বেচ্ছাসেবক দল সবসময় সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন প্রদান করবে, আপনারা ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষেই কাজ করবেন। আপনাদের একটি মূল্যবান ভোট ও সঠিক সিদ্ধান্তই আগামীতে একটি সুশৃঙ্খল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।”
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস.কে শাহিনের সভাপতিত্বে এবং মোঃ রেজাউল ইসলাম আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রবিন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু এবং থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে কায়েমপুর ও আশেপাশের এলাকার কয়েক শ’ শীতার্ত ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন অতিথিরা। তীব্র শীতে কম্বল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধানসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...