নারায়ণগঞ্জসদর
মাকসুদের গ্রেপ্তার দাবি জানালেন সাখাওয়াত
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া সাবেক জাতীয় পার্টির নেতা (বহিষ্কৃত) মাকসুদ হোসেনকে ‘স্বৈরাচারের দোসর’ উল্লেখ করে অবিলম্বে তাঁর গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান। তিনি বলেন, ওই প্রার্থীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও যাত্রাবাড়ি থানাসহ বিভিন্ন থানায় সুনির্দিষ্ট মামলা থাকা সত্ত্বেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এজাহারনামীয় আসামি হওয়া সত্ত্বেও তাঁকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা নিয়ে জনগণের মনে প্রশ্ন রয়েছে।
সাখাওয়াত আরও বলেন, “স্বৈরাচারের দোসররা আজকে বিভিন্ন নামে-বেনামে নির্বাচন করার পায়তারা করছে। সেই ক্ষেত্রে প্রশাসনের ভূমিকাটা কী, সেটা কিন্তু জনগণের কাছে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ হচ্ছে।” তিনি লুণ্ঠিত এবং অবৈধ সকল অস্ত্র উদ্ধারের জোর দাবি জানান এবং বলেন, ঢাকাতে ঘটে যাওয়া দুর্ঘটনার পুনরাবৃত্তি নারায়ণগঞ্জে হতে পারে বলে জনগণের নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসকের সজাগ দৃষ্টি কামনা করেন।

লোড হচ্ছে...